মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৪৮

ভোক্তা অধিকারের অভিযানে বরিশালে ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা : বিভিন্ন বাজারে-বাজারে তদারকিমূলক বরিশাল জেলার গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে ০৩ টি ব্যাবসা প্রতিষ্ঠানকে (০১ টি মুদি দোকান, ০১ টি চালের আড়ত, ০১ টি মিষ্টান্ন ভাণ্ডার) ১৭,০০০/- টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় ১৯ জানুয়ারি সকাল ১২ টার দিকে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে এবং জেলা প্রশাসক বরিশাল মহোদয়ের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাবা, সুমি রাণী মিত্র।
সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন গৌরনদী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব শঙ্কর কুমার দাস এবং গৌরনদী থানা পুলিশ এর একটি চৌকস টিম। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয় এবং জনস্বার্থে এ বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”