শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৫৪

আক্রান্ত এবং মৃত্যু করোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত এবং মৃত্যু বেড়েছে। আক্রান্ত হয়েছে দুই লাখ ২৮ হাজার ২২২ জন। মারা গেছেন এক হাজার ৫৫৯ জন মানুষ।
সোমবার করোনায় আক্রান্ত হয়েছিল এক লাখ ৯৭ হাজার ৬৬৭ জন। মারা গিয়েছিল ৮৩৯ জন মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ কোটি ১৬ লাখ তিন হাজার ২৩২ জনে। মোট মৃতের সংখ্যা ৬৭ লাখ ৩২ হাজার ১১৯ জনে পৌঁছেছে। আর সুস্থ হয়েছে ৬৪ কোটি ৩০ লাখ ৬৩ হাজার ৭১৬ জন।
এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ কোটি ৩৫ লাখ ৮৩ হাজার ৯৮৩ জনে। মোট মারা গেছে ১১ লাখ ২৫ হাজার ৫৫৮ জন।