বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:৩২

আরো কমতে পারে তাপমাত্রা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আগামীকাল মঙ্গলবার থেকে দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা আরও কমতে পারে। ফলে কয়েকটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ হতে পারে। সেই সঙ্গে ঘন কুয়াশা থাকতে পারে নদী ও উপকূল তীরবর্তী জেলাগুলোতে। এদিকে গতকাল দেশের দুটি জেলায় মৃদু শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা ছিল। ঘন কুয়াশার কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ ছিল দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথ।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটের শ্রীমঙ্গল ও পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৭ ডিগ্রি সেলসিয়াস।