বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৪

শীত আরো বেড়ে যাওয়ার সম্ভাবনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মৃদু শৈত্যপ্রবাহ প্রবাহিত হচ্ছে দেশের চার জেলার ওপর দিয়ে। শীতের প্রকোপে কাঁপছে নওগাঁ, পঞ্চগড়, যশোর ও চুয়াডাঙ্গা। শুক্রবার এসব জেলায় তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। আবহাওয়াবিদরা জানান, এই জেলাগুলোতে আরো তিন দিন মৃদু শৈত্যপ্রবাহ থাকতে পারে। আগামী সপ্তাহে শীতের প্রকোপ আরো বেড়ে যাবে। সে সময় আরো কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে।
কয়েক দিন থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে উত্তরাঞ্চলে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়ছে। শনিবারও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়, এ সময় তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়ার সমান্য পরিবর্তন হতে পারে।