বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:২৪

সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পঞ্চগড়ের তেঁতুলিয়া শীতে কাঁপছে। হাড়কাঁপানো শীতে বিপাকে পড়েছেন বিভিন্ন শ্রেণির খেটে খাওয়া মানুষ। ঠান্ডায় কাজে বের হতে পারছেন না কেউ। তবু পেটের তাগিদে অনেকে বের হয়েছেন।
শুক্রবার সকাল ৬টার দিকে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার রেকর্ড করা হয়েছিল ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়রা জানায়, কদিন ধরেই প্রচণ্ড ঠান্ডা অনুভূত হচ্ছে। এ অঞ্চল হিমালয়-কাঞ্চনজঙ্ঘার কাছাকাছি থাকায় শীতের মাত্রাও একটু বেশি হয়। সন্ধ্যার পর থেকে উত্তরের হিমেল হাওয়ায় শীত নেমে আসে। মধ্যরাত থেকে ভোর পর্যন্ত শীত অনুভূত হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রুকুনুজ্জামান বলেন, শুক্রবার সকাল ৬টায় তাপমাত্রা ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও কয়েক ঘণ্টার ব্যবধানে দশমিক ১ ডিগ্রি কমে সকাল ৯ টায় ৮ দশমিক ৭ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়।