ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে। এই খবর জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানা গেছে।
সোমবার (২৬ ডিসেম্বর) এসব তথ্য জানান আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়া।
তিনি বলেন, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা অথবা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।