বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৫

দিনাজপুর শৈত্যপ্রবাহের কবলে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : উত্তরের জেলা দিনাজপুর শৈত্যপ্রবাহের কবলে পড়েছে। তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি বছরে সর্বনিম্ন তাপমাত্রা।
তাপমাত্রা কমার সাথে সাথে বেড়েছে কুয়াশা। ফলে সড়কে লাইট জ্বালিয়ে সতর্কতার সাথে চলছে যানবাহন। এছাড়া একান্ত প্রয়োজন ছাড়া তেমন কাউকে বাইরে বের হতে দেখা যায়নি।
আবহাওয়া অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যে এই জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
বৃষ্টি হলে তাপমাত্রা আরো কমতে শুরু করবে। এছাড়া এই মাসে জেলার ওপর দিয়ে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।