সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৮:৫৭

নিউনেস ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বরিশালে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রুপাতলি হাউজিং এ অবস্থিত নিউনেস ল্যাবরেটরি স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত বরিশালে। ২৪ ডিসেম্বর, ২০২২ তারিখে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন স্কুলটির চেয়ারম্যান ড.মুহিবুল্লাহ শাহিন।
শুরুতেই কোরআন তিলাওয়াতের পর অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান শিক্ষার্থীরা। পরে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ জনাব, মোহাম্মদ আতিকুল্লাহ।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশ নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আর আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বড় শক্তি। দেশকে নেতৃত্ব দেবে। তাদের দেশের প্রতি ভালোবাসা থাকতে হবে। দেশের জন্য কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ জনাব, মোঃ রেজাউল করিম, পরিচালনা পর্ষদের সেক্রেটারি আব্দুল আলিম ও স্কুলের পরিচালক রিয়াজুল ইসলাম।