বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৫

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীত বাড়ছে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। এতে কনকনে শীতে কাঁপছে উপজেলাটি। শীত উপেক্ষা করেই কাজে নামেন খেটে খাওয়া মানুষ।
জানা যায়, বুধবার বিকাল থেকেই জেলার ওপর দিয়ে উত্তরের হিমেল হাওয়া বইতে শুরু করে তা এখন পযর্ন্ত বিরাজমান। সন্ধ্যা নামার পর প্রচণ্ড শীত অনুভূত হতে থাকে। বাতাসের কারণে রাতে কুয়াশার পরিমাণ কম ছিল। তবে বৃহস্পতিবার ভোরে কুয়াশা বেড়ে যায়। কোথাও কোথাও বৃষ্টির মতো কুয়াশা ঝরে। সকালে সূর্যের মুখ দেখা গেলেও শীতল বাতাসের কারণে দিনভর রোদের উত্তাপ তেমন একটা অনুভূত হয়নি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, উত্তরের হিমেল হাওয়ার কারণে বেশি শীত অনুভূত হচ্ছে। আগামী মাসের শুরুর দিকে জেলার ওপর দিয়ে একটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানান তিনি।