বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৪

পূর্বাভাস ঘন কুয়াশার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বাংলাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে আগামী ২৪ ঘণ্টায়। সোমবার দৈনিক আবহাওয়া অফিসের বুলেটিনে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে।
এছাড়া, সারাদেশের অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এতে আরো বলা হয়, সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম বিভাগের কুমিল্লায় ১২ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সিলেট বিভাগের শ্রীমঙ্গলে ৩০ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস।