বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৮:০৭

সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সর্বনিম্ন ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড হয়েছে। ইতোমধ্যে শীতে জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের প্রকোপ বেড়েছে। শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়। এর আগে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রেকর্ড করা হয়েছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা।
জেলার সিভিল সার্জন রফিকুল হাসান জানান, মৌসুমে পঞ্চগড়ে সর্বনিম্ন তাপমাত্রা থাকে। এ সময় আবহাওয়া শুষ্ক থাকায় বাতাসে জীবাণুর পরিমাণ বেড়ে যায়। শীতজনিত রোগ হিসেবে অনেকেই জ্বর, সর্দি, কাশি, হাঁপানিতে ভুগছেন।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ জানান, বৃহস্পতিবার সকালে ১২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।