রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৬

শিশুর মৃত্যু মাটির দেয়াল চাপায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মাটির দেয়াল চাপায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় আট বছর বয়সী রাজন মিয়া নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় কলমাকান্দা উপজেলার লেঙরা ইউনিয়নের সীমান্তবর্তী ফুলবাড়ী নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু রাজন ওই গ্রামের মো. মাসুদ মিয়া ও রোজিনা আক্তার দম্পতির একমাত্র সন্তান।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, মোহাম্মদ আবদুল আহাদ খান সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মৃতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনিপ্রক্রিয়া শেষে মৃতের বাবার কাছে রাতেই লাশ হস্তান্তর করা হয়েছে।