মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:১৯

ডায়াগনস্টিক ও ঔষধের দোকানে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা : ডায়াগনস্টিক সেন্টার ও ওষুধের দোকানে বরিশাল নগরীতে অভিযান চালিয়ে ৭৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে নগরের সদর রোড, হাসপাতাল রোড ও প্যারারা রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ব‌রিশাল জেলা কার্যালয়ের সহকারী প‌রিচালক জনাব, শাহ শোয়াইব মিয়া জানান, মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট সংরক্ষণ ও ব্যবহারের অপরাধে নগরের জেনারেল ডিজিটাল মেডিকেল সার্ভিসেসকে ১০ হাজার এবং স্যাম্পল ওষুধ সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মূল্য কেটে অতিরিক্ত মূল্যে ওষুধ বিক্রির অপরাধে আরও পাঁচটি ফার্মেসিকে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।
১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক জনাব, অপূর্ব অধিকারীর নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক সূমি রানী মিত্র, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়া।
“জামাল কাড়াল সংবাদদাতা বরিশাল”