মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ২:২৩

মৃত্যু ও শনাক্ত করোনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনায় কারো মৃত্যু হয়নি দেশে গত ২৪ ঘণ্টায়। ফলে মৃত্যুর সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৩১ জনে রয়েছে।
একই সময়ে আরও ২৩ জনের শরীরে করোনা ধরা পেড়েছে। তাদের নিয়ে এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪১৬ জনে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৮৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৫৭৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ০ দশমিক ৮৯ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫১ শতাংশ।