ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দেশে ভোক্তা পর্যায়ে দাম বেড়েছে। নভেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৫১ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে ছিল এক হাজার ২০০ টাকা, সে হিসাবে প্রতি ১২ কেজি সিলিন্ডারে দাম বেড়েছে ৫১ টাকা। আজ বুধবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।
বুধবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান আব্দুল জলিল।
এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সচিব খলিলুর রহমান খানসহ কমিশনের সদস্যরা। তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।