ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আরও বেড়েছে ডলারের দাম বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে। এর ফলে ইউএস ডলার ইনডেক্সেও নতুন রেকর্ড হয়েছে। গতকাল বুধবার সূচকটি শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১১৪ দশমিক ৭৮ পয়েন্টে পৌঁছেছে, যা গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০০২ সালে এই পর্যায়ে পৌঁছেছিল সূচকটি।
গতকাল রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আন্তর্জাতিক আর্থিক বাজারে অস্থিরতা, যুক্তরাষ্ট্রে মূল্য নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ানোর পদক্ষেপ, চলমান বৈশ্বিক পরিস্থিতিতে অর্থনৈতিক মন্দার আশঙ্কা ইত্যাদি কারণে ডলার সূচক আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে।