ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনায় শনাক্ত ও মৃত্যুর হার বিশ্বব্যাপী বেড়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ছয় লাখ ১০ হাজার ৮৮০ জন। আর মৃত্যু হয়েছে দু’হাজার ৪৯৮ জনের। একই সাথে সুস্থ হয়েছেন তিন লাখ ৩১ হাজার ৬১৮ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ১৮ লাখ ৩০ হাজার ৪৩৭ জন। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৪৫ হাজার ৩৯২ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ১৭ লাখ ৯৬ হাজার ২৯৮ জন।