বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:০৩

করোনায় শনাক্ত এবং মৃত্যু।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বজুড়ে এক হাজার ২৭২ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৫৯ হাজার ৬৮৭ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৩৫ হাজার ১৫৪ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ কোটি ৮৬ লাখ ৫১ হাজার ৫১ জনে। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৩৪ হাজার ৬৮৭ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৫৯ কোটি ৮৫ লাখ ৮৪ হাজার ৯৯০ জন।