বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৬:১১

আবহাওয়ার পূর্বাভাস, কমতে পারে বৃষ্টি।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বৃষ্টিপাতের পরিমাণ সারা দেশে ক্রমে কমে এসেছে। গতকাল মঙ্গলবার দেশের বেশির ভাগ স্থানে বৃষ্টিপাত হয়নি। আগামী দুই দিন বৃষ্টিপাতের পরিমাণ আরো কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। তবে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল রাখতে বলা হয়েছে। এ ছাড়া ১৩টি অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে থাকা লঘুচাপটি ক্রমে আরো পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। পশ্চিমবঙ্গ ও ভারতের ওড়িশা রাজ্যের মধ্য দিয়ে লঘুচাপের প্রভাব বেশি থাকবে। এর ফলে দেশে বৃষ্টিপাতের পরিমাণ আরো কমতে পারে। তবে দক্ষিণাঞ্চলে সর্বোচ্চ ৪৩ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।