শুক্রবার, ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:৩২

এস এসসি পরিক্ষার্থী অজ্ঞান হয়েছে মায়ের মৃত্যুর খবরে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞান হয়েছে এক এসএসসি পরিক্ষার্থী মায়ের মৃত্যুর খবরে।
নিজ গাড়িতে করে কেন্দ্রে নিলেন খাগড়াছড়ির পানছড়ি থানার ওসি জনাব, আনচারুল করিম। আর এই ঘটনা খাগড়াছড়ির পানছড়িতে।
সকাল ১১”টায় পরীক্ষা দিতে কেন্দ্রে যাবে বাজার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সুমাইয়া আকতার। কেন্দ্র পানছড়ি মডেল সরকারী উচ্চ বিদ্যালয়। সকাল আটটায় খবর পায় সুমাইয়ার মা আর বেঁচে নেই। এই খবরে সে জ্ঞান হারালে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এদিকে সকাল ১১”টায় তার এসএসসি পরীক্ষা। খবর পেয়ে গাড়ি নিয়ে ছুটে আসে পানছড়ি থানার ওসি জনাব, আনচারুল করিম। তার পাশে গিয়ে সাহস যোগানোর পাশাপাশি পরীক্ষা শুরুর মিনিট দুয়েক আগে নিজেই চালকের আসনে বসে কেন্দ্রে নিয়ে এসে যাবতীয় ব্যবস্থা করে দেন। এ সময় সুমাইয়া হাতে স্যালাইন লাগানো অবস্থায় পরীক্ষা দেন। ওসি জনাব, আনচারুল করিমের এই মহানুভবতার কথা এখন পানছড়ির আলোচনার কেন্দ্র বিন্দু। এ মুহুর্তে ওসি এগিয়ে না এলে হয়তো মা হারা মেয়েটির পরীক্ষা দেয়া হতো না।
পানছড়ির দুই মেধাবী শিক্ষক শহিদুল ইসলাম শিমু ও ইমতিয়াজ উদ্দিন হেলাল বলেন, ওসি সাহেবের মহানুভবতার কারনেই মেয়েটি আজ পরীক্ষা দিতে পেরেছে। পানছড়িবাসীর পক্ষ থেকে তারা ওসিকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছে। এদিকে পানছড়ি থানার ওসি জানান, এটা ছিল আমার দায়িত্ব।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”