ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : ভূমিহীন মুক্ত ঘোষণা ফরিদপুরের নগরকান্দা উপজেলাকে এবং ঘরের জন্য ইউএনও’র দুয়ারে ভূমিহীন স্বামী হারা অসহায় হতদরিদ্র সেফালী বেগম (৬৫)। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্প – ২ এর আওতায় দেশের বিভিন্ন উপজেলায় ভূমিহীন পরিবারকে মুজিব পল্লীতে ঘর করে দেয়। ঘর নির্মাণ শেষে ঘর বিতরণের মধ্যদিয়ে নগরকান্দা উপজেলা কে ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয়। এদের মধ্যে তালমা ইউনিয়নের মিয়ার গ্রামের সেফালী বেগমের ভাগ্যে জোটেনি একটি ঘর। ভিক্ষাভিত্তি করে জীবন চলে তার। থাকেন মানুষের বাড়ি বাড়ি। থাকার মতো নেই কোন জায়গা। স্বামী হারা সেফালীর এক ছেলে সে ঢাকায় থেকে রিক্সা চালায়। বিয়ে করে সংসার করলেও তারও রয়েছে দুইটি প্রতিবন্ধী সন্তান। ছেলের সংসার নিয়ে হিমসিম মা কে দেখবে কিভাবে এমন কথাই কান্না জড়িত কন্ঠে বল্লেন সেফালী বেগম। ঘরের জন্য ইউএনও’র দরজায় কড়া নাড়ছেন আজও। সেফালী বেগম বলেন ঘরের জন্য আবেদন করে প্রাই দুইবছর ধরে ঘুরছি কেউ আমাকে ডাকেনি, মানুষের বাড়ি বাড়ি থাকি, ভিক্ষা করে খাই এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেন আমাকে একটি ঘর দেয় এইটাই কামনা।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”