মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০৯

পাচারচক্রের হোতা গ্রেফতার।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অবৈধ পন্থায় ইতালি পাঠানোর কথা বলে দুবাইয়ে নিয়ে ৬ লাখ টাকা হাতিয়ে নেয়ার পর জিম্মি করে আরও ১০ লাখ টাকা মুক্তিপনের জন্য দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তিকে আটকে রেখেছে মানব পাচারকারীরা।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর সিলেটের গোলাপগঞ্জের জামিল আহমদ ওরফে আব্দুল হাফিজ (৩৫) নামে এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে গোলাপগঞ্জ থানার পুলিশ। সে সিলেট শহরের মজুমদারী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মহরম আলীর নেতৃত্বে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের একটি টিম এসএমপির এয়ারপোর্ট থানা এলাকা হতে বৃহস্পতিবার রাতে মানব পাচারকারী মামলার আসামী জামিল আহমদ ওরফে আব্দুল হাফিজকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হাফিজকে আদালতে প্রেরন করা হয়েছে। থানার এসআই ফয়জুল করিম মানব পাচারকারীকে গ্রেফতারের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন।