মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ১২:০৪

ডলারের দাম রেকর্ড ভাঙল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সব রেকর্ড ছাড়িয়ে গেছে দেশের ইতিহাসে খোলাবাজারে ডলারের দাম। বর্তমানে ১১৮ থেকে ১১৯ টাকায় ডলারের দাম উঠানামা করছে। বুধবার দুপুরের দিকে এই উচ্চ দরে লেনদেন হয়।
চাহিদার বিপরীতে বাজারে ডলার না থাকায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানা যায়। এর আগে গত সোমবার খোলাবাজারে ডলারের দর উঠেছিল ১১৫ টাকা ৬০ পয়সা।
খোলাবাজার ব্যবসায়ীরা বলছেন, তীব্র সংকট রয়েছে ডলারের। প্রবাসীদের দেশে আসা কমেছে, বিদেশি পর্যটকরাও কম আসছেন। এ কারণে ডলারের সরবরাহ কম।