মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪২

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৭১ জনে। এ সময় ৫৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২ হাজার ৩২৩ জনে।
আজ সোমবার (২৫ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। শনাক্তের হার ৭ দশমিক ৮৪ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।