মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৬:৩০

এক যুবক গ্রেফতার, যৌন হয়রানির ঘটনায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অভিযুক্ত মানিক মিয়াকে কলেজ ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার রাতে সুনামগঞ্জ জেলা শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মানিক সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের গোলেনুর মিয়ার ছেলে।
শুক্রবার রাতে র‌্যাব-৯, সিপিসি -৩ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিঞ্চন আহমদের নেতৃত্বে র‌্যাবের একটি টিম শহরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।