ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দিনের যে কোনো সময় কোরবানির ঈদের দিন বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হওয়ার আভাস রয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল রোববারের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ শুরু হতে পারে। ঈদের দিন আবহাওয়ার পূর্বাভাসের বিষয়ে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, রাজধানীতে সকালে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা বেশি। রোদেলা আবহাওয়া থাকতে পারে। দুপুরের পর হালকা বৃষ্টি হতে পারে। ঢাকার বাইরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির আভাস রয়েছে। কোথাও তাপপ্রবাহ বিরাজ করলেও বৃষ্টির পর গরম কমতে পারে বলে জানান তিনি।