বুধবার, ১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:৪১

রেমিট্যান্স এসেছে রেকর্ড পরিমাণে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : কোরবানি ও আনুষঙ্গিক খরচের জন্য বাড়িতে টাকা পাঠাচ্ছেন প্রবাসীরা। আত্মীয়-স্বজনের ঈদ উদযাপনকে আনন্দময় করতে সাধ্যমতো বেশি বেশি অর্থ পাঠাচ্ছেন তাঁরা। ফলে দেশে আসছে বিপুল পরিমাণ রেমিট্যান্স বা প্রবাস আয়। গত পাঁচ দিনে রেমিট্যান্স এসেছে ৫৩ কোটি ৬০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় পাঁচ হাজার কোটি টাকারও বেশি। চলমান ডলারসংকটের মধ্যে একে আশার আলো হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।