ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : স্বামীর হাতে পাবনার আটঘরিয়ায় স্ত্রী শারিনা খাতুন (২৮) খুন হয়েছেন। বুধবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মাজপাড়া ইউনিয়নের সোনাকান্দর বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত শারিনা খাতুন সোনাকান্দা গ্রামের মৃত আব্দুর রহমানের পালিত মেয়ে। তার স্বামীর নাম রতন আলী। তিনি পলাতক রয়েছেন।
এ বিষয়ে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, আব্দুর রাজ্জাক বলেন, ঘটনা জানার পরপরই ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার কারণ তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। সেই সঙ্গে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চলছে।