ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : প্রেমিকের ছুরিকাঘাতে শেরপুরের নকলার কায়দা এলাকায় সোহাগী আক্তার (২২) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। এ সময় নিহত কলেজছাত্রীর বাবা শহীদুল ইসলাম গুরুতর আহত হন। তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার ভোরে ওই কলেজছাত্রীর বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় পুলিশ অভিযুক্ত আরিফুল ইসলামকে (২৮) আটক করে। আরিফুল ইসলাম নারায়ণগঞ্জ জেলার কুতুবপুর ইউনিয়নের পূর্ব সিয়ারচর লালখা গ্রামের আলী হোসেনের ছেলে।
নকলা থানার ওসি জনাব, মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতাহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরিফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।