শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:০৮

পানছড়িতে মোবাইল কোর্টে জরিমানা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : মোবাইল কোর্ট পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত, খাগড়াছড়ির পানছড়িতে। ৩০’ জুন (বৃহষ্পতিবার) দুপুর ১২ টা ৩০ মিনিটের দিকে উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ এ কোর্ট পরিচালনা করেন।
নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করা, বিক্রিত পণ্যের উপর মূল্য তালিকা না থাকা এবং ড্রিলিং লাইসেন্স না থাকায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায় তিন হোটেল এন্ড রেষ্টুরেন্টের মালিককে ৩টি মামলায় মোট ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় তিনি সচেতনতা ও দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন এবং অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”