শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ভোর ৫:৩৫

একজন নিহত দায়ের কোপে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নিহত হয়েছেন এক নববধূ, মাদকাসক্ত প্রতিবেশী যুবকের দায়ের কোপে। শেরপুরে নালিতাবাড়ী উপজেলার পৌর শহরের কালীনগর মহল্লায় গতকাল বুধবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত দিতি বেগম (১৮) ওই এলাকার মুছা মিয়ার মেয়ে। এ ঘটনায় পুলিশ ও স্থানীয়দের তৎপরতায় হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে রাহেলা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। পরে হত্যাকারী রুহুল আমিন পুলিশের নিকট নিজেই ধরা দিয়েছেন বলে জানা গেছে। ঘাতক রুহুল আমিন (২৫) একই এলাকার আব্দুল হামিদের ছেলে। তিনি একজন মাদকাসক্ত এবং আটক অপর নারী রুহুল আমিনের ভাবি বলে জানা যায়।
নালিতাবাড়ী থানার ওসি জনাব, বছির আহমেদ বাদল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল ও ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যায়নি। তবে হত্যাকারী রুহুল আমিনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।