শনিবার, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:৪৩

একজনকে হত্যা এবং ঘাতক আটক।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : গভীর রাতে রাজধানীর পল্লবীতে যাত্রী সেজে রাজা মিয়া (৩০) নামে এক পাঠাও চালককে গলা কেটে হত্যা করেছে এক ছিনতাইকারী। এ ঘটনায় ঘাতক ছিনতাইকারী কাউসার আহমেদকে (২২) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ জুন) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে পল্লবীর ‘ধ’ ব্লকে এ ঘটনা ঘটে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, পারভেজ ইসলাম বলেন, এ ঘটনায় ঘাতক কাউসার আহমেদকে সাভার থানার বিরুলিয়া এলাকার আক্রাইন বাজার থেকে আটক করা হয়েছে। এ সময় তার কাছ থেকে রাজা মিয়াকে হত্যায় ব্যবহৃত ছুরি, মোটরসাইকেল, মোবাইল ও কাগজপত্র উদ্ধার করা হয়েছে।