শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৯

ছুরিকাঘাতে কিশোর খুন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অজ্ঞাত দুর্বৃত্তের ছুরিকাঘাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় সাকিব নামে এক কিশোর খুন হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টায় ফতুল্লার রেলস্টেশন এলাকায় একটি দোকানের সামনে এই ঘটনা ঘটে।
নিহত সাকিব (১৪) ফতুল্লা রেলস্টেশন এলাকার ভাড়াটিয়া নাসিমা বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অজ্ঞাত কয়েকজন কিশোরের সঙ্গে সাকিবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সাকিব তাদের মারধর করলে তাদের মধ্যে একজন তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ফতুল্লা মডেল থানার ওসি জনাব, শেখ রেজাউল হক দিপু জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খুনিদের শনাক্তের চেষ্টা চলছে।