বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:৫২

টানা বৃষ্টির কারণে খাগড়াছড়ির পানছড়িতে ছাত্রাবাসের দেয়াল ধ্বস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : টানা বৃষ্টির পানির ঢলে খাগড়াছড়ির জেলার সীমান্তবর্তী পানছড়ি উপজেলার পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাসের পেছনের অংশের জমির মাটি সরে প্রতিরক্ষা দেয়াল ভেঙে গেছে। ফলে নিরাপত্তাহীন হয়ে পড়েছে ছাত্রবাসের পাশের বসবাসরত পরিবারগুলো।
রবিবার ১৯ জুন আনুমানিক বিকাল ৫ টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যে কোনো মুহুর্ত্বে ছাত্রবাসটি সম্পূর্ন অংশ ধ্বসে পড়তে পারে বলে এলকার লোক জনেরা জানান।
তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া আফরোজ সরেজমিনে পরিদর্শন করে পার্শবর্তী পরিবারগুলোকে নিরাপদ দূরুত্বে অবস্থান করার জন্য অনুরোধ করেন এবং উপজেলা প্রকৌশলীকে দ্রুত জরুরী ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন।
“মোঃ চাঁন মিয়া সংবাদদাতা পানছড়ি (খাগড়াছড়ি)”