শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১১:১৬

চারজন নিহত পাহাড় ধসে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পাহাড় ধসে ৪ জনের মৃত্যু হয়েছে, আর এই ঘটনা চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ ও ফয়’স লেক এলাকায়। এই ঘটনায় আহত হয়েছেন আরো ১১ জন। শুক্রবার মধ্যরাতের পর আকবর শাহ থানার ঘোনা ও ফয়’স লেক এলাকায় পাহাড় ধসের এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লিটন (২৪), ইমন (১৪), শাহীনুর (৩২) ও মাইনুর আখতার (২০)।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে ফয়’স লেকের লেকসিটি বিজয় নগর এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে।