শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৩০

পিটিয়ে হত্যার অভিযোগ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : রাকিব রহমান (৩৫) নামে রাজধানীর ডেমরায় এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার দুপুরে ডেমরার কোনাপাড়া বাদশা মিয়া রোড এলাকা থেকে তার লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
নিহত রাকিব রহমান ডেমরার বড়পাইটি এলাকার খলিল রহমানের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার অপারেশন অফিসার ইন্সপেক্টর সুব্রত কুমার পোদ্দার।
তিনি বলেন, মৃতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।