শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৯

বাবু মোল্লার হত্যাকারীদের নগরকান্দায় ফাঁসির দাবিতে মানববন্ধন।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা জিল্লু মোল্লার ছেলে ব্যবসায়ী বাবু মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনার সাথে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা, আর এই ঘটনা ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের।
মঙ্গলবার সকালে নগরকান্দা-সালথা আঞ্চলিক সড়কের চর ছাগলদী এলাকায় এ মানববন্ধন পালন করা হয়।
মানববন্ধন থেকে বক্তারা ব্যবসায়ী বাবু মোল্লার হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় নিয়ে ফাঁসির দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বাবু মোল্লার স্ত্রী তানিয়া আক্তার, ভাই ফিরোজ মোল্লা, নিহতের কন্যা ফাতেমা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”