শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:২৯

গলা কেটে হত্যা নববধূকে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : পরকীয়া সন্দেহে নববধূকে নোয়াখালীর কবিরহাট উপজেলায় গলা কেটে হত্যা করেছেন স্বামী। এমন লোমহর্ষক ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আজ রবিবার ভোররাত ৩টার দিকে ঘোষবাগ ইউনিয়নে ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব সোনাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই নববধূর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত সন্দেহে ভাসুর রফিককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত রুপালী বেগম (২০) কবিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সিরাজ মিয়ার মেয়ে। আজ রবিবার সকাল ৯টার দিকে ময়নাতদন্তের জন্য তার মরদেহ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে স্বামী ইউসুফ নবী রুবেলকে (২৬) রক্তমাখা ছোরাসহ আটক করে থানায় নিয়ে যায়। তার বাড়ি ঘোষবাগ ইউনিয়নের পূর্ব সোনাদিয়া গ্রামে। তিনি আবু তাহের বাবুল মেম্বারের বাড়ির মৃত সিরাজ মিয়ার ছেলে।
এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।