শনিবার, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৯:৩৪

দুটি দোকান আগুনে পুড়ে ছাই।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : অগ্নিকাণ্ডে দুটি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে, আর এই ঘটনা মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় কাঁঠালকান্দি গ্রামের বাজারে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় ইসলামপুর ইউনিয়নে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।
এলাকাবাসী জানায়, শনিবার রাত সাড়ে ১১টার দিকে ইসলামপুর ইউনিয়নের কাঁঠালকান্দি গ্রামের ছোট বাজারে আগুন লাগে। আগুন লাগার সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেও পারেননি। পরে কমলগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই বাজারে অবস্থিত মনাফ আলীর মুদি দোকান ও ডা. কনক ভট্টাচার্যের ওষুধের দোকান সম্পূর্ণ ভস্মিভূত হয়।