ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : করোনায় দেশে নতুন রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ৩১ জন। একই সময়ে করোনায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ১৩১ জন। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৬২৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনার শনাক্তের হার শূন্য দশমিক ৭৫ শতাংশ। আগের দিন এই হার ছিল শূন্য দশমিক ৬০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ১৭১ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৩ হাজার ৭৫১ জন সুস্থ হয়ে উঠেছেন।
গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।