বৃহস্পতিবার, ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪৭

মাননীয় প্রধানমন্ত্রীর আহবান, টিকার বুস্টার ডোজ কার্যক্রমকে আরও বেগবান করার জন্য।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সারাদেশে প্রায় গত একদিনে এক লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়া হয়েছে। সবমিলিয়ে সারাদেশে এখন পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছে এক কোটি ৩১ লাখের বেশি মানুষ।
স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক জনাব, ডা. এবিএম খুরশীদ আলম বলেন, দেশে কোভিড সংক্রমণ নিয়ন্ত্রণে আছে। আমরা সফলভাবে টিকা কার্যক্রম পরিচালনা করেছি। টার্গেটকৃত প্রায় সবাইকেই প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। এবার আমাদের লক্ষ্য বুস্টার ডোজ কার্যক্রমকে গতিশীল করা।
তিনি বলেন, কিছুদিন আগে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা পেয়েছি। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী টিকার বুস্টার ডোজ কার্যক্রমকে আরও বেগবান করার জন্য বলেছেন।