রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ১০:০০

পেঁয়াজের দাম আবার হঠাৎ বাড়ল।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : আবার হঠাৎ বাড়তে শুরু করেছে ঈদের আগে পেঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। গত সপ্তাহে যে পেঁয়াজ ২৫ টাকা কেজি বিক্রি হয়েছে, এখন খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা।
এদিকে বিভিন্ন জেলা থেকে পাওয়া তথ্য বলছে, এবার আবহাওয়া অনুকূলে থাকায় পেঁয়াজের ফলন ভালো হয়েছে। তাই হঠাৎ দাম বাড়ার কোনো কারণ নেই বলছেন খাত সংশ্লিষ্টরা। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, আমরা যতটুকু জেনেছি এবার পেঁয়াজের ফলন ভালো হয়েছে। তারপরও হঠাৎ দাম কেন বাড়ছে বিষয়টি দেখতে আমাদের তদারকি টিম মাঠে যাবে। কৃষি বিপণন অধিদপ্তরের এসব পণ্যের দাম নির্ধারণ করে দেয়। যদি কেউ সরবরাহর কথা বলে নিয়মবহির্ভূত দাম বাড়িয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।