বুধবার, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, বিকাল ৪:২৩

একাধিক অঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের কোথাও কোথাও এবং কোথাও কোথাও আবার বৃষ্টি হচ্ছে। তবে আজ বুধবার বৃষ্টি বা বজ্র বৃষ্টির সঙ্গে দেশের একাধিক অঞ্চলে শিলাবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলি চমকানোসহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে।