ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় দুই জনের মৃত্যু হয়েছে। টানা ছয়দিন পর করোনায় মৃত্যু দেখল বাংলাদেশ। এ নিয়ে দেশে করোনায় মৃত্যু বেড়ে দাঁড়াল ২৯ হাজার ১২৬ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৩৬২ জনে। শনাক্তের হার দশমিক ৬৭ শতাংশ।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।