মঙ্গলবার, ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, সকাল ৭:১৪

তাপপ্রবাহ এবং রয়েছে ঝড়ের আভাস।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকলেও পশ্চিমাঞ্চলে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ অব্যাহত থাকার পাশাপাশি ঢাকাসহ সাত অঞ্চলে রয়েছে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস। আবহাওয়া অফিস এই পূর্বাভাস দিয়েছে।
আবহাওয়াবিদ মো. বজলুর রশীদ জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় শুক্রবার (১৫ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে প্রবল বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।