মঙ্গলবার, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, রাত ৪:৪১

বিশ্ব স্ব্যাস্থ্য দিবস ২০২২ পালিত নেত্রকোণায়।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিশ্ব স্ব্যাস্থ্য দিবস ২০২২ পালিত হয়েছে নেত্রকোণায় “সুরক্ষিত বিশ্ব,নিশ্চিত স্ব্যাস্থ্য ” এই স্লোগানে।
৭এপ্রিল সকাল ১০ টায় জেলা সিভিল সার্জন অফিসের সামনে থেকে জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে জেলা সদর হাসপাতালের কার্যালয়ের ইপিআই ভবনের সামনে গিয়ে শেষ হয়।
পরে ইপিআই ভবনের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডাঃ সেলিম মিয়ার সভাপতিত্বে বিশ্ব স্ব্যাস্থ্য দিবস ২০২২ পালিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার জনাব, ফখরুজ্জামান জুয়েল (পিপিএম), মেডিক্যাল অফিসার শামসুজ্জামান,স্ব্যাস্থ্য শিক্ষা অফিসার জানে আলম খানসহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তারা।
“মেহেদী হাসান সংবাদদাতা নেত্রকোনা”