বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, সন্ধ্যা ৭:৫০

স্বল্প মূল্যে টিসিবির পণ্য পেয়ে ফরিদপুর নগরকান্দায় খুশি নিম্ন আয়ের মানুষ।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : নির্ধারিত মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নগরকান্দা পৌরসভার হেলিপ্যাড মাঠে।
উল্লেখ্য আসন্ন পবিত্র রমজান উপলক্ষে দেশব্যাপী নিম্ন আয়ের ১ কোটি পরিবারের জন্য সরকার কর্তৃক ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করবে। এর আওতায় ফরিদপুরের নগরকান্দা উপজেলায় উপকারভোগী হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৮ হাজার ২০৭ টি পরিবারকে তালিকাভুক্ত করা হয়।
ইতিপূর্বে করোনাকালে প্রধানমন্ত্রীর দেওয়া ২ হাজার ৫ শত টাকা এবং ভিজিডি ও ভিজিএফের তালিকাভুক্ত হতদরিদ্রদের তালিকাকে ভিত্তি করে ফ্যামিলি কার্ডের তালিকা প্রস্তুত করে, এই কার্ড দিয়ে ১৫ দিন অন্তর দুবার পণ্য কিনতে পারবেন সুবিধাভুগিরা। নগরকান্দা উপজেলায় টিসিবির ৬ জন ডিলারের মাধ্যমে পৌরসভা ও ইউনিয়ন সদরে চলছে এ পণ্য বিক্রি।
টিসিবির কর্মসূচীর আওতায় প্রতিটি পরিবার ৪৬০ টাকায় ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ২ কেজি চিনির একটি করে প্যাকেজ কিনতে পারছেন।
এরই ধারাবাহিকতায় নগরকান্দা উপজেলা।
“মিজানুর রহমান সংবাদদাতা নগরকান্দা (ফরিদপুর)”