শনিবার, ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, সকাল ৬:০১

একটি লাশ উদ্ধার হয়েছে এক যুবকের।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : বিল থেকে মঞ্জুরুল ইসলাম রিপন (২০) নামে নওগাঁর মান্দায় এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের দোডাঙ্গী গ্রামে ডুবরির বিল থেকে লাশটি উদ্ধার করা হয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব, শাহিনুর রহমান জানান, লাশের আলামত দেখে হত্যাকাণ্ড বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় মামলা দায়ের করা হবে।