শুক্রবার, ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, দুপুর ২:৫৬

বৃষ্টির সম্ভাবনা।

ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সাগর মাঝারি মাত্রায় উত্তাল এবং উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে। ‌আগামী ২৪ ঘণ্টায় রংপুর, সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রামে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি সাবধানে থাকতে বলা হয়েছে। এছাড়া গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।