ডেইলি ক্রাইম বার্তা ডেস্ক : সরকারি খাল ভরাটের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মো. ফরিদ উদ্দিন (৫০) নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর এলাকায় খাল ভরাট করে বাড়িতে যাওয়ার রাস্তা নির্মাণ করছিলেন। ফরিদ উদ্দিন তন্তর গ্রামের মো. খলিলুর রহমানের ছেলে।
আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, মো. সাইফুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, ওই ব্যক্তি দুপুরের দিকে খাল ভরাট শুরু করেন বলে খবর আসে। সরজমিনে গিয়ে খাল ভরাট করতে দেখা যায়। তখন ওই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করার পাশাপাশি মুচলেকা আদায় করা হয়।